ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার প্রধান আসামিদের ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু

আলোচিত হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা। এর পরপরই ভারতীয় আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন এই দুই আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে জোর আলোচনা চলছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, হাদি হত্যাকাণ্ড একটি চাঞ্চল্যকর বিষয় হওয়ায় দুই দেশের উচ্চপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে ভারতে গ্রেপ্তারকৃত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম জানান, ‘এ বিষয়ে অফিশিয়ালি আমাদের এখনো কোনো তথ্য জানানো হয়নি। তবে আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি।’ একই প্রসঙ্গে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, ‘আমরা বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এখন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারিভাবে বিষয়টি জানার চেষ্টা করছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সহনশীল স্বাস্থ্যসেবায় বিনিয়োগে লাখো প্রাণরক্ষা ও বিপুল অর্থনৈতিক সুফল: গবেষণায় প্রকাশ

হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার প্রধান আসামিদের ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ০৯:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬