ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ওসমান হাদি হত্যা: প্রধান দুই আসামি ১৪ দিনের রিমান্ডে, ভারতে আশ্রয় নিয়েছিল বনগাঁয়

জুলাই আন্দোলনের মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযুক্ত দুজনকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার বিধাননগর আদালতে তাদের হাজির করা হলে আদালত তাদের ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বনগাঁয় আত্মগোপন করে ছিলেন। সুযোগ বুঝে তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

এসটিএফ সূত্রে খবর, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই হাদীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তারা উভয়েই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সবশেষে তাদের অবস্থান ছিল বনগাঁয়।

অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করতে চান এসটিএফের তদন্তকারী কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল ফিক্সিং কাণ্ড: ক্রিকেটারসহ ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ওসমান হাদি হত্যা: প্রধান দুই আসামি ১৪ দিনের রিমান্ডে, ভারতে আশ্রয় নিয়েছিল বনগাঁয়

আপডেট সময় : ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬