ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার কেবল স্বীকৃতিতে নয়, বাস্তবায়নে জোর দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নারীর অধিকার কেবল স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং তা বাস্তবায়নেও সমান গুরুত্ব দিতে হবে। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন না এলে নারীদের এই অগ্রগতি সম্ভব হতো না। জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালে নারী উন্নয়নের জন্য বিশেষ মন্ত্রণালয় গঠন করা হয় এবং নারীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হয়। পুলিশ ও আনসার বাহিনীতে নারীদের প্রথমবারের মতো নিয়োগের সুযোগও তার সময়েই চালু হয়।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে বিভিন্ন খাতে—বিশেষ করে প্রাণিসম্পদখাতে নারীদের অংশগ্রহণ এবং সাফল্য উল্লেখযোগ্য। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কাজের মান ও ফলাফলের দিক থেকেও নারীরা এগিয়ে রয়েছেন। তিনি বলেন, পরিবারে নারীর সম্মান ও স্বাবলম্বীতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ নারীদের নামে দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে, যাতে নারীরা সংসারে আরও মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা পান।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নারীদের জন্য আলাদা যানবাহন ব্যবস্থার উদ্যোগসহ নারীর নিরাপত্তা ও কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে সরকার সবসময় তাদের পাশে থাকবে এবং সমাজকে এগিয়ে নিতে নারীদের ভূমিকা অপরিহার্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল ফিক্সিং কাণ্ড: ক্রিকেটারসহ ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার কেবল স্বীকৃতিতে নয়, বাস্তবায়নে জোর দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬