ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ডের পাঁচ জন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজনসহ মোট ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (৫ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন এবং ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। পুলিশ সদরদফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সদরদফতর জানায়, সাক্ষাৎকালে প্রতিনিধি দল বাংলাদেশ পুলিশের সংস্কার প্রক্রিয়া বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে।

আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এবং এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে তামাকের আগ্রাসন থেকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট সময় : ০৮:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫