ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

টেকসই অর্থায়নে বৈশ্বিক অঙ্গীকার: জাতিসংঘের পিআরবিতে সিটি ব্যাংকের যোগদান

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক পিএলসি সম্প্রতি জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিং (পিআরবি)-এ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। এর মধ্য দিয়ে ব্যাংকটি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভের (ইউএনইপি এফআই) সদস্যপদ লাভ করলো। এই যোগদান টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রমের প্রতি সিটি ব্যাংকের বৈশ্বিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ইউএনইপি এফআই-এর উদ্যোগে বিশ্বব্যাপী বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় প্রণীত এই পিআরবি ব্যাংকগুলোকে তাদের ব্যবসায়িক কৌশল, পোর্টফোলিও এবং কার্যক্রমকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তির উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একটি কার্যকর বৈশ্বিক কাঠামো সরবরাহ করে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ইউএনইপি এফআই বিশ্বজুড়ে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের একটি বৃহৎ নেটওয়ার্ককে একত্রিত করে, যা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জাতিসংঘের সংযোগ স্থাপন করে টেকসই অর্থায়ন সংক্রান্ত বৈশ্বিক এজেন্ডা প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এর জেনেভাভিত্তিক সচিবালয় বিশ্বব্যাপী ৫৫০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে।

পিআরবির স্বাক্ষরকারী হিসেবে সিটি ব্যাংক পিএলসি এখন একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ, যেখানে সদস্য ব্যাংকগুলো সম্মিলিতভাবে আরও টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে সিটি ব্যাংক পিএলসি তার ব্যবসায়িক কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দায়িত্বশীল ব্যাংকিংয়ের বিষয়গুলো আরও গভীরভাবে অন্তর্ভুক্ত করবে। ব্যাংকটি তার কার্যক্রমের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়মিত মূল্যায়ন ও প্রকাশ করবে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করবে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার করবে।

পিআরবিতে যোগদান প্রসঙ্গে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, “প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান আমাদের টেকসই ব্যাংকিং যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সহায়তা, জলবায়ু অর্থায়ন জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আমাদের ভূমিকা বৈশ্বিক পরিসরে তুলে ধরতে সক্ষম হবো। একইসঙ্গে, এটি আমাদের জন্য বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংকের অভিজ্ঞতা থেকে উদীয়মান টেকসই উন্নয়ন-সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানার এক অনন্য সুযোগ সৃষ্টি করবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবিরের অভিযোগ তুলে হত্যা মামলার রায় স্থগিত রাখলেন বিচারক

টেকসই অর্থায়নে বৈশ্বিক অঙ্গীকার: জাতিসংঘের পিআরবিতে সিটি ব্যাংকের যোগদান

আপডেট সময় : ০৪:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬