ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নজরুল-রিজভী: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে নতুন দফতর বণ্টন করা হয়েছে। রাজনৈতিক উপদেষ্টার মূল দায়িত্বের পাশাপাশি এবার তাঁরা যথাক্রমে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার ভূমিকা পালন করবেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির স্বাক্ষর করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নজরুল ইসলাম খান কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং রুহুল কবির রিজভী শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এক আদেশে নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের টিভিতে খেলার সূচি: প্রিমিয়ার লিগ ও আইপিএল

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নজরুল-রিজভী: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আপডেট সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬