শরীয়তপুর সদর উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ মিন্টু মাদবর (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার সুজন দোয়াল চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিন্টু মাদবর ছোট সন্দীপ এলাকার আরশেদ আলী মাদবর এর ছেলে । তিনি চিকন্দি ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে মিন্টু মাদবর এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন। বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী জানান, মিন্টু মাদবর চিকিন্দী ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের কেউ নন। তবে কেউ যদি অপরাধ করে থাকে এটা তার ব্যক্তিগত বিষয়। এর দায় দল বহন করবে না।
শরীয়তপুরের ডিবির এসআই খায়রুল লস্কর জানান, উপজেলার সুজন দোয়াল চৌরাস্তা থেকে ১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে রাতেই পালং থানায় পাঠানো হয়। সকালে তাকে জেল হাজতে পাঠিয়েছে পালং থানা।
রিপোর্টারের নাম 

























