ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির করুন: ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম মঙ্গলবার গাজীপুর জেলায় বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিযোগাযোগ স্টাফ কলেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

টেলিযোগাযোগ স্টাফ কলেজের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের অব্যবহৃত জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে এটি সরকারের জন্য আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন তিনি।

মন্ত্রী সতর্ক করে বলেন, সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না; আগে থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে হবে। ইঞ্জিনিয়ার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রকে আমরা শুধু সরকারি কোর্সে সীমাবদ্ধ রাখব না; সরকারি-বেসরকারি সবার জন্য উন্মুক্ত করা হবে। আন্তর্জাতিক মানের সার্টিফাইড কোর্স চালুর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা হবে। পরিদর্শনকালে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির আন্দোলনকারীদের জন্য সংহতির বার্তা: ভারতজুড়ে পাঠানো হচ্ছে খাবার ও রসদ

দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির করুন: ফকির মাহবুব আনাম

আপডেট সময় : ০৯:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬