ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উৎসাহ নিয়ে কাজের আহ্বান বিমানমন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম বলেন, উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, যাতে প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশনা দেন।

মঙ্গলবার বিমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থ ব্যবস্থাপনায় মিতব্যয়ী হওয়ার ওপর জোর দেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানানো হয়, জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে বিমান ও পর্যটন খাতকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উৎসাহ নিয়ে কাজের আহ্বান বিমানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬