ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষা ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর: একুশে পদক প্রদান অনুষ্ঠানে সংস্কৃতির রাজনীতি পরিহারের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির হাত ধরেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। শিল্প-সংস্কৃতির রাজনীতি পরিহার করে একটি সভ্য সমাজ গঠনে সবাইকে সচেষ্ট হতে হবে। – গতকাল বৃহস্পতিবার এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর একটি আধুনিক ও প্রগতিশীল দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। শিল্প-সংস্কৃতি কোনো বিশেষ গোষ্ঠী বা দলের নয়, এটি সমগ্র জাতির সম্মিলিত সম্পদ এবং এর রাজনীতিকরণ কোনো সভ্য দেশের পরিচয় হতে পারে না।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন গুণী ব্যক্তি ও একটি ব্যান্ড দলের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেন। বেলা পৌনে ১২টার দিকে শুরু হওয়া এই আয়োজনে গুণীজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

যাঁদের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দেওয়া হয়, তাঁরা হলেন— চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে মরণোত্তর আইয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়াও, সংগীতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে দলীয়ভাবে একুশে পদক প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের আগেই ‘ফ্যামিলি কার্ড’ হাতে পাচ্ছেন সাধারণ মানুষ: এমপি জাহান্দার আলী মিয়ার আশাবাদ

শিক্ষা ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর: একুশে পদক প্রদান অনুষ্ঠানে সংস্কৃতির রাজনীতি পরিহারের আহ্বান

আপডেট সময় : ১২:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬