ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

গণতান্ত্রিক মূল্যবোধ ও সাম্য প্রতিষ্ঠাই একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি উল্লেখ করেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় এবং গৌরবের প্রতীক, যার মূল চেতনা হলো গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠা করা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে সুদৃঢ় করেছে এবং এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।

প্রধানমন্ত্রী আরও বলেন, মাতৃভাষার প্রতি আমাদের ত্যাগ আজ বিশ্বজুড়ে সব ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে রূপ নিয়েছে। তিনি ভাষা শহীদদের আদর্শ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে তিনি দেশে বিদ্যমান ভাষা বৈচিত্র্য ও নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। বাণীতে প্রধানমন্ত্রী সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দিবসের সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

গণতান্ত্রিক মূল্যবোধ ও সাম্য প্রতিষ্ঠাই একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬