ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ভিন্নমতকে স্বাগত জানিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির আহ্বান জানালেন জামায়াত আমির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভিন্নমতকে দমন না করে তাকে স্বাগত জানানোই হওয়া উচিত নতুন রাজনৈতিক সংস্কৃতির মূলমন্ত্র। বৃহস্পতিবার ভোরে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এই আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি দেশের উন্নতির জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, “ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল এবং আমরা— উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরে যেতে চাই না।”

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। ভিন্নমতকে দমন করার পরিবর্তে তাকে সম্মান জানিয়ে একটি সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার উপর তিনি জোর দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তৎপরতা, সতর্ক অবস্থানে প্রশাসন ও বিরোধী দল

ভিন্নমতকে স্বাগত জানিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির আহ্বান জানালেন জামায়াত আমির

আপডেট সময় : ০১:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬