ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

তারেক রহমানের সঙ্গে ছাত্রদল সভাপতি ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ দুই নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, জাতীয়তাবাদী ছাত্রসমাজের পক্ষ থেকে প্রিয় নেতাকে অভিনন্দন জানাতেই তারা এই সাক্ষাতের আয়োজন করেন। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী আদর্শকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তারেক রহমানের আপসহীন নেতৃত্ব জাতিকে নতুন পথের দিশা দিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তার দূরদর্শী নেতৃত্ব আগামীতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে ছাত্রদল নেতারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক সফলতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। তারা বিশ্বাস করেন, তারেক রহমানের সঠিক নির্দেশনায় ছাত্রদল অতীতের ন্যায় আগামীতেও রাজপথে সক্রিয় থেকে দেশের মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলের দাম নয়, সংকট কাটাতে সেনা নামানোর পরামর্শ বিশেষজ্ঞদের

তারেক রহমানের সঙ্গে ছাত্রদল সভাপতি ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ০৬:০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬