ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের শুভেচ্ছা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীর পাশাপাশি বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই শুভেচ্ছা জানান।

ছাত্রদলের শীর্ষ দুই নেতা বলেন, রমজান মাস আত্মসংযম, আত্মত্যাগ, পারস্পরিক সহমর্মিতা এবং আত্মশুদ্ধির এক মহিমান্বিত মাস। এই পবিত্র মাসে সিয়াম সাধনা, দান-সদকা এবং ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। একই সাথে মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য এবং ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ তৈরি হয়। পবিত্র রমজান মাস মানুষকে গুনাহ থেকে মুক্ত হয়ে কল্যাণকর জীবন গড়ার পথে উদ্বুদ্ধ করে।

তারা আরও বলেন, ব্যক্তিগত জীবনের শুদ্ধতার এই চর্চা যেন আমাদের রাষ্ট্রীয় জীবনেও প্রসারিত হয়। রমজানের আলোয় আলোকিত হোক আমাদের প্রাত্যহিক যাপিত জীবন। এই পবিত্র মাসের বরকতে মুসলিম উম্মাহ ভ্রাতৃত্বের বন্ধনে উদ্ভাসিত হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলের দাম নয়, সংকট কাটাতে সেনা নামানোর পরামর্শ বিশেষজ্ঞদের

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের শুভেচ্ছা

আপডেট সময় : ১১:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬