ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রমজানের পবিত্রতায় মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ছাত্রদলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, রমজান মাস আত্মসংযম, আত্মত্যাগ, পারস্পরিক সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক সুমহান মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম সাধনা, দান-সদকা এবং ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য এবং ক্ষমা লাভের সুযোগ তৈরি হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদের গুনাহ থেকে মুক্ত হয়ে কল্যাণকর জীবন গড়ার পথে উদ্বুদ্ধ করে। ব্যক্তিগত জীবনের শুদ্ধতার চর্চার এই ছোঁয়া আমাদের রাষ্ট্রীয় জীবনেও প্রতিফলিত হোক। রমজানের আলোয় আলোকিত হোক আমাদের প্রাত্যহিক যাপিত জীবন এবং ভ্রাতৃত্বের বন্ধনে উদ্ভাসিত হোক মুসলিম উম্মাহ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলের দাম নয়, সংকট কাটাতে সেনা নামানোর পরামর্শ বিশেষজ্ঞদের

রমজানের পবিত্রতায় মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ছাত্রদলের

আপডেট সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬