ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে: ইসলামী আন্দোলন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও ‘জুলাই সনদ’ উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকায় বিএনপির তীব্র সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, এ ধরনের আচরণ ছাত্র-জনতার বিপ্লবের প্রতি অবজ্ঞার শামিল এবং জনরায়ের সুস্পষ্ট লঙ্ঘন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, জুলাই সনদের ৮ নম্বর ধারায় সুস্পষ্ঠভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা উল্লেখ রয়েছে। এছাড়া ৯ নম্বর ধারায় একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বিএনপি তা পরিপালন করেনি। এসব বিষয়ে নানাবিধ আইনি বিতর্ক থাকলেও বিএনপিসহ সংশ্লিষ্ট সব পক্ষই ওই সনদে স্বাক্ষর করেছিল। পরবর্তীতে গণভোটের মাধ্যমে জনগণও সেই সনদে পূর্ণ সমর্থন দিয়েছে।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান আরও উল্লেখ করেন, এখন পুরোনো আইনি বিতর্ক সামনে এনে সংবিধান সংস্কার পরিষদের শপথ থেকে দূরে থাকা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করারই নামান্তর। হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না। এর মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের শুরুতেই বিএনপি জনরায়কে উপেক্ষা করার এক নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করল।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এই নেতা বলেন, অতীতেও সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনমতকে অবজ্ঞা করার ফল কখনো ভালো হয়নি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে যদি বিএনপি এভাবে ব্যবহার করে, তবে দেশ আবারও আগের সংকটের দিকেই ধাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা ও গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরির সুযোগ, আবেদন করা যাবে এসএসসি পাসে

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে: ইসলামী আন্দোলন

আপডেট সময় : ০৬:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬