২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের প্রত্যক্ষদর্শী বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিককে গুম করার পর অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার স্ত্রী মুন্নী আক্তার। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১-এ জেরা চলাকালীন তিনি অভিযোগ করেন, তার স্বামীকে হাত-পা বেঁধে এবং পেট কেটে সিমেন্টের বস্তায় ভরে হত্যা করা হয়। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।
জেরার একপর্যায়ে বিবাদী পক্ষের আইনজীবী প্রশ্ন করেন যে, পুলিশি প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ আছে কি না। জবাবে মুন্নী আক্তার দৃঢ়ভাবে তা অস্বীকার করেন এবং বলেন যে, থানা থেকে তাকে জানানো হয়েছিল তার স্বামীর শরীর ক্ষতবিক্ষত করে বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। তিনি আরও উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হওয়ার কারণেই তার স্বামীকে পরিকল্পিতভাবে গুম ও হত্যা করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























