ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

দেশের বিরাজমান পরিস্থিতিতে আজ রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও বিরাজমান পরিস্থিতির প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং দেশের সামগ্রিক অস্থিতিশীলতার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে ইতোমধ্যে কর্মসূচির সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, একই দাবিতে গতকাল সোমবারও বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছিল জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট। সেই ধারাবাহিকতায় আজ আবারও বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থল ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে ‘খুনের রাজনীতি’ পরিহারের হুঁশিয়ারি দিলেন শিবির সভাপতি

দেশের বিরাজমান পরিস্থিতিতে আজ রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ১২:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬