ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি বর্জন করবেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট অথবা শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দলের সংসদ সদস্যদের এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ওই বৈঠকে নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সেখানেই সর্বসম্মতিক্রমে এই নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দলের পক্ষ থেকে এই সুবিধাগুলো বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একই ধরনের ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তার দল থেকে কোনো সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি কোনোভাবেই রাষ্ট্রীয় প্লট বা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্ত

সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি বর্জন করবেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬