বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতেই সকাল সাড়ে ১০টার দিকে তিনি সংসদ সচিবালয়ে যান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তার শপথ বাক্য পাঠ করাবেন।
জানা গেছে, আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নিজেই। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন।’ তারই ধারাবাহিকতায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও আজ শপথ নিতে সংসদ ভবনে উপস্থিত হয়েছেন।
রিপোর্টারের নাম 
























