ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দুই মাসের বেশি সময় পর প্রথম একাদশে নেমে অ্যাসিস্ট করলেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড। তার অবদানে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। 

উরুর চোটে ডিসেম্বর ও জানুয়ারির পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন ইংল্যান্ডের এই ডিফেন্ডার। ফিরেই ম্যাচের পঞ্চম মিনিটে দারুণ এক ক্রসে গোলের সুযোগ তৈরি করেন তিনি। সেই বল জালে জড়ান গঞ্জালো গার্সিয়া। তবে ২১তম মিনিটে পেনাল্টি থেকে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল ওয়ারজাবাল। বক্সের ভেতর ফাউলের পর স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

সমতা অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ। চার মিনিট পর পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদও। ফাউলের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। স্পটকিক থেকে গোল করে দলকে আবারও এগিয়ে নেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে ব্যবধান আরও বাড়ান ফেডেরিকো ভালভার্দে। তার শক্তিশালী শট গোলরক্ষক অ্যালেক্স রেমিরোকে পরাস্ত করে জালে জড়ালে বিরতির আগেই চাপে পড়ে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দ অব্যাহত থাকে। ৪৮তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস। মৌসুমে এটি তার দশম গোল। তাতেই নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের বড় জয়।

এই জয়ে ২৪ ম্যাচে দুই পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সা ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ

আপডেট সময় : ১২:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬