ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবেন। শনিবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এই তথ্য নিশ্চিত করেছেন। শপথ গ্রহণের জন্য সংসদ সচিবালয় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানা গেছে।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। তিনি আরও বলেন, ‘১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের জন্য আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।’ সে অনুযায়ী সংসদ সচিবালয় প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করছে।
রিপোর্টারের নাম 





















