ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

টাকার-ডেলানির তাণ্ডবে রেকর্ড রান, ওমানকে গুঁড়িয়ে দিল আয়ারল্যান্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওমানের বিপক্ষে রানের পাহাড় গড়ে এবারের আসরের সর্বোচ্চ স্কোর দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড। অধিনায়ক লরকান টাকার ও গ্যারেথ ডেলানির ঝড়ো ফিফটিতে ২৩৫ রানের বিশাল সংগ্রহ নিয়ে আইরিশরা উড়িয়ে দিয়েছে ওমানকে। জবাবে মাত্র ১৩৯ রানে গুটিয়ে গিয়ে ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে ওমান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য হোঁচট খায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লে’র মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে চতুর্থ উইকেটে নেমে অধিনায়ক লরকান টাকার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ৫১ বলে ৯৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ১০টি চার ও ৪টি ছক্কায়। এটি ছিল তার ক্যারিয়ারের ১১তম ফিফটি।

টাকার যখন মাঠের চারপাশে শট খেলছিলেন, তখন তার সাথে যোগ দেন গ্যারেথ ডেলানি। ৩০ বলে ৫১ রানের এক ঝড়ো ইনিংস খেলে তিনিও ফিফটির দেখা পান। শেষদিকে জর্জ ডকরেল মাত্র ৯ বলে ৩৫ রানের ক্যামিও খেললে আয়ারল্যান্ডের ইনিংস থামে ৫ উইকেটে ২৩৫ রানে। ওমানের হয়ে শাকিল আহমেদ ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন।

২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওমানের শুরুটাও ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ৩ ওভারেই ২ উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায়। এরপর ওপেনার আমির কালিম ও হাম্মাদ মির্জা চতুর্থ উইকেট জুটিতে ৭৩ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আমির ২৯ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নিলে এই জুটি ভাঙে। তবে এরপর আর কোনো ওমানি ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে যায় ওমান। ফলে ৯৬ রানের বিশাল জয় পায় আয়ারল্যান্ড। আইরিশদের হয়ে পেসার জশ লিটল ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। ম্যাচসেরার পুরস্কার জেতেন আয়ারল্যান্ডের লরকান টাকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে শঙ্খ নদীর তীব্র ভাঙন: মুহূর্তেই বিলীন ৪ বসতঘর

টাকার-ডেলানির তাণ্ডবে রেকর্ড রান, ওমানকে গুঁড়িয়ে দিল আয়ারল্যান্ড

আপডেট সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬