ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল, শিরোপা লড়াইয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করার বড় সুযোগ ছিল আর্সেনালের সামনে। তবে ব্রেন্টফোর্ডের মাঠে প্রত্যাশিত জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লিগ টেবিলের শীর্ষ দলটিকে। এই ড্রয়ের ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করল গানাররা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকলেও ব্রেন্টফোর্ডের রক্ষণভাগে ফাটল ধরাতে বেশ বেগ পেতে হয়েছে আর্সেনালকে। ম্যাচের দশম মিনিটেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল সফরকারীরা, তবে ডেক্লান রাইসের নিখুঁত ক্রসে গ্যাব্রিয়েল মাগালিয়াইস মাথা ছোঁয়ালেও তা জালের ঠিকানা খুঁজে পায়নি। উল্টো ২২ মিনিটে গোল হজম করতে পারত আর্সেনাল। তবে ব্রেন্টফোর্ডের ইগো চিয়াগোর জোরালো হেড অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক দাভিদ রায়া। প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য দেখালেও গোলমুখে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি লন্ডনের ক্লাবটি।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় গানাররা। ফলশ্রুতিতে ম্যাচের ৬১ মিনিটে ডেডলক ভাঙতে সক্ষম হয় তারা। পিয়েরো ইনকাপিয়ার চমৎকার ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ননি মাদুয়েকে। গোল হজম করার পর মরিয়া হয়ে ওঠে ব্রেন্টফোর্ড। ৬৪ মিনিটে লুইস-পটার সমতা ফেরানোর সুযোগ পেলেও তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এর তিন মিনিট পর চিয়াগোর আরও একটি আক্রমণ রুখে দেন রায়া।

তবে ৭১ মিনিটে আর রক্ষা হয়নি আর্সেনালের। থ্রো-ইন থেকে সেপ ফন ডেন বের্গের ফ্লিক করা বলে দারুণ এক হেডে গোল করে ব্রেন্টফোর্ডকে সমতায় ফেরান কিন লুইস-পটার। ম্যাচের বাকি সময় দুদলই জয়সূচক গোলের জন্য লড়লেও শেষ পর্যন্ত স্কোরলাইন অপরিবর্তিত থাকে।

এই ড্রয়ের পর ২৬ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে আর্সেনাল। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে সামনের ম্যাচগুলোতে পয়েন্ট হারানোর ঝুঁকি এড়াতে হবে আর্তেতার দলকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে শঙ্খ নদীর তীব্র ভাঙন: মুহূর্তেই বিলীন ৪ বসতঘর

ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল, শিরোপা লড়াইয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া

আপডেট সময় : ১০:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬