ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

মৌলভীবাজার-৪: সোয়া এক লাখ ভোটের ব্যবধানে বিএনপির মুজিবুর রহমান বিজয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশি পেয়ে তিনি বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজয়ী প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী মোট ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।

এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট। এছাড়া এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাস (শাপলা কলি প্রতীক) ৪ হাজার ৮৭৫ ভোট, মই প্রতীকের প্রার্থী আবুল হাসান ৯৬৯ ভোট এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী জরিফ মিয়া ৯১০ ভোট পেয়েছেন।

একই সাথে আসনটিতে অনুষ্ঠিত ‘হ্যাঁ-না’ ভোটের ফলাফলও জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ‘হ্যাঁ’ বাক্সে জমা পড়েছে ১ লাখ ২৪ হাজার ৯২৭ ভোট এবং ‘না’ বাক্সে পড়েছে ১ লাখ ৭ হাজার ১৭৮ ভোট।

মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদ উজ্জামান পাভেল নির্বাচনের এই ফলাফল নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

মৌলভীবাজার-৪: সোয়া এক লাখ ভোটের ব্যবধানে বিএনপির মুজিবুর রহমান বিজয়ী

আপডেট সময় : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬