ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

৭ দফা অনিয়মের অভিযোগ: ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিত চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা-৬ সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল স্থগিতের আবেদন জানিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান। ভোট গ্রহণ ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়ায় টেম্পারিংসহ সাতটি সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ তুলে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই আবেদন দাখিল করেন।

আবেদনে ড. মান্নান উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল প্রণয়ন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও তথ্য জালিয়াতি সংঘটিত হয়েছে বলে তার কাছে নির্ভরযোগ্য তথ্য ও প্রাথমিক প্রমাণ রয়েছে। তিনি দাবি করেন, প্রিজাইডিং অফিসারদের দেওয়া প্রাথমিক বিবরণীর সাথে ঘোষিত চূড়ান্ত ফলাফলের ব্যাপক অসঙ্গতি রয়েছে। এছাড়া অনেক কেন্দ্রের ব্যালট ও ভোটের প্রকৃত হিসাব চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি বলে তিনি অভিযোগপত্রে সন্দেহ প্রকাশ করেছেন।

অভিযোগের অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে ড. মান্নান উল্লেখ করেন যে, অনেক কেন্দ্রে কোনো ‘বাতিল ভোট’ নেই, যা একটি সাধারণ নির্বাচনে অত্যন্ত অস্বাভাবিক। এছাড়া ফলাফল ঘোষণার পূর্ববর্তী ও পরবর্তী তথ্যের মধ্যে বড় ধরনের ফারাক পরিলক্ষিত হয়েছে। প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তুলেছেন এই প্রার্থী।

আবেদনে আরও বলা হয়, ঢাকা-৬ আসনের বিভিন্ন থানার নির্বাচনী অফিস জনৈক ইশরাক হোসেনের মালিকানাধীন ‘দিগন্ত টাওয়ারে’ অবস্থিত ছিল। এই অফিসটি স্থানান্তরের জন্য আগে আবেদন জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া ক্ষেত্রবিশেষে ফলাফল প্রকাশে অস্বাভাবিক দীর্ঘসূত্রিতা জনমনে গভীর সন্দেহের উদ্রেক করেছে।

ড. আব্দুল মান্নান তার আবেদনে জোর দিয়ে বলেন, উল্লেখিত বিষয়গুলো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা অক্ষুণ্ণ রাখতে ঢাকা-৬ আসনের ফলাফল অবিলম্বে স্থগিত করা জরুরি। একইসঙ্গে তিনি এই আসনের ভোট পুনরায় গণনা এবং টেম্পারিং সংক্রান্ত অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

৭ দফা অনিয়মের অভিযোগ: ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিত চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন

আপডেট সময় : ১০:২৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬