ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বরগুনায় ভোট দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন আলী আহম্মদ ফরাজী নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পাজরাভাঙ্গা এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

আহত আলী আহম্মদ ফরাজী উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনের ১৮০ নম্বর কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন আলী আহম্মদ। এরপর মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে পাজরাভাঙ্গা এলাকায় পৌঁছালে স্থানীয় সাইদুল ও রিয়াদসহ কয়েকজন তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুল জানান, আহত ব্যক্তির শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এবং অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তাকে দ্রুত বরিশালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনাটি ভোটকেন্দ্র থেকে বেশ দূরে ঘটেছে। ঠিক কী কারণে এই হামলা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, “ইউপি সদস্যের ওপর হামলার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। ঘটনাস্থলে প্রশাসনের টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা করতে চাইলে প্রশাসন সব ধরনের আইনি সহায়তা প্রদান করবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

বরগুনায় ভোট দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১০:২৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬