ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেহেরপুরের দুই আসনেই জামায়াত জয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা খাইরুল ইসলাম ও গাংনী সহকারী রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন ফলাফল নিশ্চিত করেছেন।

মেহেরপুর-১ আসনে মোট ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জামায়াত মনোনীত প্রার্থী তাজ উদ্দিন খান ১ লাখ ২১ হাজার ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬৯ ভোট। একই আসনে ১২৩ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯ হাজার ৫৩৭ এবং ‘না’ ভোট পড়েছে ৩২ হাজার ২২৯।

অপরদিকে, মেহেরপুর-২ আসনে ৯০টি কেন্দ্রে জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হুদা ৯৪ হাজার ৬৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৪৫২ ভোট। মেহেরপুর ২ আসনে ৯০টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১২৪৫০৭ এবং না ভোট পড়েছে ৩১০০০।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এক মাসে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ছাড়ালো

মেহেরপুরের দুই আসনেই জামায়াত জয়ী

আপডেট সময় : ১০:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬