ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

দিনাজপুর-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ডা. জাহিদ হোসেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর, ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের মোট ১৯৯টি ভোটকেন্দ্রের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩ হাজার ২৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।

ফলাফলে দেখা যায়, ডা. জাহিদ হোসেন উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন। ফলাফল প্রকাশের পর তার সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

তবে এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ফলাফল চূড়ান্ত করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

দিনাজপুর-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ডা. জাহিদ হোসেন

আপডেট সময় : ১০:২১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬