ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

যশোরের পাঁচ আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী। এই পাঁচটি আসন হলো যশোর-১, যশোর-২, যশোর-৪, যশোর-৫ এবং যশোর-৬। শুধু যশোর-৩ আসনে জিতেছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে সবশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যায়, যশোর-১ (শার্শা) আসনে জয়লাভ করেছেন জামায়াতের মুহাম্মাদ আজীজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন।

যশোর-২ আসনে জয়লাভ করেছেন জামায়াতের মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবিরা সুলতানা।

যশোর-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর গোলাম রছুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী।

যশোর-৫ আসনে জয়লাভ করেছেন জামায়াতের গাজী এনামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন। এই আসনে ধানের শীষের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের রশীদ আহমাদ তৃতীয় স্থান অধিকার করেছেন।

যশোর-৬ আসনে জয়ী হয়েছেন জামায়াতের মো. মোক্তার আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আবুল হোসেন আজাদ।

যশোর-৩ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এই আসনে জিতেছেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

যশোরের পাঁচ আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

আপডেট সময় : ১০:২০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬