কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) সংসদীয় আসনে বেসরকারিভাবে বড় জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনী এলাকার মোট ১৭০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আব্দুল গফুর পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, আব্দুল গফুর তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৬ হাজার ৫৩৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের দিন ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, শুরু থেকেই অধিকাংশ কেন্দ্রে আব্দুল গফুর ধারাবাহিকভাবে লিড বজায় রেখেছিলেন। শেষ পর্যন্ত সেই ব্যবধান আরও বাড়িয়ে তিনি চূড়ান্ত বিজয় নিশ্চিত করেন। এ জয়ের মাধ্যমে কুষ্টিয়া-২ আসনের সংসদীয় লড়াইয়ে নিজের অবস্থান সুসংহত করলেন এই প্রার্থী।
রিপোর্টারের নাম 
























