ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রাম-১২ আসনে ধানের শীষ প্রার্থী এনামুল হক এনাম বিজয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সব কেন্দ্রের ফলাফলে এককভাবে এগিয়ে থেকে বিজয়ী হন তিনি।

বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলা হলরুমে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ফলাফল ঘোষণা করেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ঘোষিত ফলাফলে এনামুল হক এনাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের এয়ার মুহাম্মদ পেয়ারু মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮০৬ ভোট। এছাড়া ২০ হাজার ৯৪০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফরিদুল আলম।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালে ভোটার উপস্থিতি কিছুটা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, “পটিয়ার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। একজন নির্যাতিত ও মজলুম নেতাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। পটিয়াবাসীর জন্য উজাড় করে কাজ করবেন এনামুল হক এনাম।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এক মাসে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ছাড়ালো

চট্টগ্রাম-১২ আসনে ধানের শীষ প্রার্থী এনামুল হক এনাম বিজয়ী

আপডেট সময় : ১০:১৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬