ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বরিশাল-৬ আসনে বিএনপির আবুল হোসেন বিজয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ১২৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (বেসরকারিভাবে) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহামুদুন্নবী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। তৃতীয় স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফজলুল করিম। তিনি হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।

বাকেরগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার দুই লাখ ৯৫ হাজার ৫০৯। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৯ হাজার ৬০০, নারী ভোটার এক লাখ ৪৫ হাজার ৯০৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে। বাকেরগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করা বিএনপি’র প্রার্থীর এজেন্ট ও ইদানীং অফিসারের কাছ থেকে পাওয়া তথ্যের পরপরই বিজয় উল্লাহ সে মেতে ওঠেন বিএনপির নেতা কর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনভিজ্ঞ নিউজিল্যান্ডের সামনে অভিজ্ঞ বাংলাদেশ: সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা

বরিশাল-৬ আসনে বিএনপির আবুল হোসেন বিজয়ী

আপডেট সময় : ১০:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬