ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে জাতীয় নির্বাচন: ৪৮ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৮টিকে নির্বাচন কমিশন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এই কেন্দ্রগুলোর মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি কেন্দ্রকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এসব কেন্দ্রে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সীতাকুণ্ড উপজেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনার, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যৌথবাহিনীর সদস্যরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত সংখ্যালঘু অধ্যুষিত সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ ভোটকেন্দ্রে যান। তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। একই সঙ্গে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে, সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সদস্যরা ভোটকেন্দ্র এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করেছেন। একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন কেন্দ্রের আশেপাশে অবস্থান নিয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, চিহ্নিত ৪৮টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের মধ্যে সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজসহ কয়েকটি কেন্দ্রকে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। এসব কেন্দ্রের জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, বিশেষ নজরদারি এবং প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে সক্রিয় থাকবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই টিমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

টিম টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৩,৬৬৪ জন) এবং সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র (মোট ভোটার ৫,২৯১ জন) পরিদর্শন করে। এসময় ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের অবস্থা এবং নির্বাচনসংক্রান্ত বিধি-বিধান প্রতিপালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।

উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৪,৪৩,২৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩০,৮২০ জন, নারী ভোটার ২,১২,৪০৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১২ জন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচনি আইন ও আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন। তিনি আরও জানান যে, ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয় খুললেন খাগড়াছড়ি আ.লীগের নেতাকর্মীরা

সীতাকুণ্ডে জাতীয় নির্বাচন: ৪৮ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ১২:১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬