ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নির্বাচনি পরিবেশ নষ্টের অভিযোগে জামায়াতের তীব্র প্রতিবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুটি সংসদীয় আসনের বিভিন্ন কার্যালয়, বাড়িঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম এই অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-কে সামনে রেখে পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করে নির্বাচনি পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমর্থিত ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমের সমর্থকদের কার্যালয়, বাসভবন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সম্মেলনে জানানো হয়।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় তাদের নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে চায়। তবে এই ধরনের ধারাবাহিক হামলা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়।

এসময় জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর আমির মাওলানা মনিরুজ্জামান, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তারিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয় খুললেন খাগড়াছড়ি আ.লীগের নেতাকর্মীরা

নির্বাচনি পরিবেশ নষ্টের অভিযোগে জামায়াতের তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ১১:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬