ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সরকারি চাকরি বিধি লঙ্ঘন: কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও’কে শোকজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সদর আসনে এক বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এই নোটিশ জারি করে।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও ডা. হোসেন ইমাম প্রকাশ্যে বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়ে নির্বাচনী আচরণবিধি ২০২৫ এর ধারা ২০(ক) ও ২০(খ) লঙ্ঘন করেছেন। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ডা. হোসেন ইমামের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে ডা. হোসেন ইমাম জানান, তিনি এ বিষয়ে অবগত নন এবং এখনো পর্যন্ত এমন কোনো চিঠি পাননি।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সভা, সমাবেশ এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিধিনিষেধ লঙ্ঘনের কারণেই ডা. হোসেন ইমামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ: মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে উদ্বেগ

সরকারি চাকরি বিধি লঙ্ঘন: কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও’কে শোকজ

আপডেট সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬