ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ফেসবুক পেজ ফিরে পেয়েই ভোট চাইলেন আমির হামজা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজটি ফিরে পাওয়ার পরপরই নতুন করে বিতর্কে জড়িয়েছেন। নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময় পার হওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আপলোড করে ভোট চাওয়ায় তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা প্রচার করেন আমির হামজা। ভিডিওতে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনী প্রচারণার সীমাবদ্ধতার কারণে তিনি সবার দ্বারে দ্বারে পৌঁছাতে পারেননি। এজন্য দুঃখ প্রকাশ করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার এবং তার জন্য দোয়া করার আহ্বান জানান।

তবে নির্বাচন বিধিমালা ২০২৫-এর ১৮ নম্বর বিধি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর থেকে সব ধরনের অনলাইন ও অফলাইন প্রচারণার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে দুপুরের দিকে ভিডিও আপলোড করায় বিষয়টি প্রশাসনের নজরে এসেছে।

এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান জানান, নির্বাচনী বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনো মাধ্যমেই প্রচারণা চালানোর সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি মেটা কর্তৃপক্ষ আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজটি অপসারণ করেছিল। দীর্ঘ পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে তিনি পেজটি ফিরে পান এবং এর কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কিত এই ভিডিওটি আপলোড করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুক পেজ ফিরে পেয়েই ভোট চাইলেন আমির হামজা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় : ০৭:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬