ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আচরণবিধি লঙ্ঘন: জামালপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জামালপুর-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং বকশীগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ আরিফ হোসাইন এই দণ্ডাদেশ প্রদান করেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী মাদাগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জাকির হোসাইন নামে এক ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয় যে, বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচনী এলাকায় রঙিন পোস্টার ব্যবহার করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে, ১০ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। নির্দেশ অনুযায়ী, তিনি আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেন। তবে, তার ব্যাখ্যা সত্ত্বেও অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। একই সঙ্গে, এই জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ: মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে উদ্বেগ

আচরণবিধি লঙ্ঘন: জামালপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জরিমানা

আপডেট সময় : ০৬:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬