ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

মেক্সিকোর সোনোরা অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (১ নভেম্বর) রাজধানী হারমোসিলোর কেন্দ্রে অবস্থিত একটি ওয়ালডো’স দোকানে বিস্ফোরণে আরও ১১ জন আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মেক্সিকোর স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, বিস্ফোরণটি স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটে। আশপাশের দোকানগুলো আগুন ছড়িয়ে পড়া রোধে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুনে সুপারমার্কেটের সামনের অংশ পুড়ে গেছে এবং জানালাগুলো উড়ে গেছে।

এক ভিডিও বার্তায় অঙ্গরাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো বলেন, “দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক।”

আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ‘কোনও হামলা বা সাধারণ মানুষের বিরুদ্ধে সংঘটিত কোনও সহিংস ঘটনা’ নয়। বিস্ফোরণটি এমন সময় ঘটেছে যখন মেক্সিকোতে ডে অব দ্য ডেড (মৃতদের স্মরণ দিবস) উদ্‌যাপিত হচ্ছিল এবং পরিবারগুলো প্রয়াত স্বজনদের সম্মান জানাচ্ছিল।

গভর্নর দুরাজো বলেন, “আমি ঘটনাটির কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে একটি বিস্তৃত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।”

গভর্নর বলেন, “কেউ এই বেদনা একা বহন করবে না। প্রথম মুহূর্ত থেকেই জরুরি সেবা, নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা কর্মীরা পেশাদারিত্ব এবং অঙ্গীকারের সাথে সাড়া দিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং প্রাণ বাঁচিয়েছে।”

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

আপডেট সময় : ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫