ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্বকাপে স্কটল্যান্ডের ঘুরে দাঁড়ানো: ইতালিকে ৭৩ রানে বিধ্বস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শেষ মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়েও প্রথম ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে স্কটল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ একপেশে ম্যাচে অভিষেক আসরের দল ইতালিকে ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেল তারা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার জর্জ মুন্সে ও মিচেল জোনস। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২৬ রান। মুন্সে মাত্র ৫৪ বলে ১৩ চার ও ২ ছক্কায় ৮৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে জোনস ৩০ বলে করেন ৩৭ রান। এরপর তিন নম্বরে নেমে ব্রেন্ডন ম্যাকমুলেন ১৮ বলে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলেন। এছাড়া রিচি বেরিংটন ১১ বলে ১৫ এবং মিচেল লিস্ক মাত্র ৫ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে দলের স্কোর দুইশো পার করান। ইতালির হয়ে আলি হাসান ২১ রান খরচায় একটি উইকেট নেন।

২০৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে স্কটিশ বোলারদের তোপের মুখে পড়ে ইতালি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসের ২০ বল বাকি থাকতেই ১৩৪ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ বলে ৫২ রান করেন বেন মেনেত্তি। এছাড়া হ্যারি মেনেত্তি ২৫ বলে ৩৭ এবং জে জে স্মুটস ১১ বলে ২২ রানের ইনিংস খেলেন। স্কটল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন মিচেল লিস্ক, মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া মার্ক ওয়াট ২৪ রান খরচায় শিকার করেন দুটি উইকেট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন, রোহিঙ্গা ও বিনিয়োগ: জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

বিশ্বকাপে স্কটল্যান্ডের ঘুরে দাঁড়ানো: ইতালিকে ৭৩ রানে বিধ্বস্ত

আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬