টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে চলমান অস্থিরতার মধ্যেই আকস্মিক পাকিস্তান সফর শেষ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিসিবি প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি বৈঠকেও অংশ নেন। বিশ্ব ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটে বিসিবি সভাপতির এই ঝটিকা সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রোববার রাতেই লাহোরে নির্ধারিত সকল আলোচনা ও বৈঠক সম্পন্ন করে পাকিস্তানের উদ্দেশ্যে বিদায় নেন আমিনুল ইসলাম বুলবুল। লাহোর বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বিসিবি সভাপতির এই সফর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক ও আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টগুলোর কর্মপরিকল্পনা নির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























