ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আনচেলত্তির সম্ভাব্য একাদশ: নেইমার বাদ, জল্পনা তুঙ্গে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। হাতে সময় মাত্র চার মাস। তাই বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত দলগুলো। ব্রাজিলও এর ব্যতিক্রম নয়। বহু আকাঙ্ক্ষিত হেক্সা বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কোচ কার্লো আনচেলত্তি দল গোছাতে শুরু করেছেন। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমান ফর্ম ও ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে আনচেলত্তি এরই মধ্যে ১১ জন ফুটবলারকে সম্ভাব্য একাদশের জন্য প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। কিন্তু এই তালিকায় নাকি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের নাম নেই, যা নিয়ে ফুটবল মহলে চলছে তুমুল আলোচনা।

আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে। দলের পারফরম্যান্স খুব দুর্দান্ত না হলেও, একটি স্থায়ী ও নির্ভরযোগ্য সেরা একাদশ গড়ার প্রয়োজনীয় রসদ তিনি পেয়েছেন বলে মনে করা হচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জয়ের অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। ইতালিয়ান এই কোচ তার রণকৌশল ও পরিকল্পনা ঠিক করতে বেশ সতর্কভাবে এগোচ্ছেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তির সম্ভাব্য নিশ্চিত একাদশে গোলরক্ষক হিসেবে থাকছেন অ্যালিসন বেকার। রক্ষণভাগে অভিজ্ঞ মার্কিনিউস ও গ্যাব্রিয়েলকে ভরসা করছেন কোচ। এছাড়া রক্ষণভাগে ওয়েসলি ও ডগলাস সান্তোসেরও জায়গা হতে পারে। মাঝমাঠে নিজের জায়গা পোক্ত করেছেন অভিজ্ঞ ক্যাসেমিরো এবং দারুণ ধারাবাহিক ব্রুনো গিমারেস।

আক্রমণভাগে আনচেলত্তির আস্থা অর্জন করেছেন ভিসিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, রাফিনহা ও রদ্রিগো। সম্ভাব্য একাদশে আরও থাকতে পারেন ম্যাথিউস কুনহা ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তবে তারা মূলত রোটেশনের অংশ হিসেবে একাদশে সুযোগ পেতে পারেন বলে জানা গেছে।

অন্যদিকে, ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়রের বিশ্বকাপে খেলা এখনো অনিশ্চিত। তার ফিটনেস মূল্যায়নের ফলের ওপরই নির্ভর করবে বিশ্বকাপ দলে তার থাকা না থাকা। আনচেলত্তির চূড়ান্ত দলে আরও ১৫ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে গোলপোস্টে অ্যালিসনের বিকল্প হিসেবে বেন্তো বা হুগো সুজা, ডিফেন্ডার অ্যালেক্সসান্দ্রো ও চোটাক্রান্ত মিলিতাও, লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রো, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও আক্রমণাত্মক মিডফিল্ডার লুকাস পাকেতা অন্যতম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন, রোহিঙ্গা ও বিনিয়োগ: জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

আনচেলত্তির সম্ভাব্য একাদশ: নেইমার বাদ, জল্পনা তুঙ্গে

আপডেট সময় : ০৮:১৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬