ক্রীড়াপ্রেমীদের জন্য আজ একটি দারুণ দিন। টেলিভিশনের পর্দায় থাকছে ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জমজমাট লড়াই। এর পাশাপশি, ইউরোপীয় ফুটবলের শীর্ষ লিগ লা লিগা ও ইতালিয়ান সিরি ‘এ’ এবং এশিয়ান ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট-এর উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোও উপভোগ করার সুযোগ মিলবে।
ক্রিকেট
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর তিনটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা। দিনের প্রথম খেলায় বেলা ১১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ইতালি ও স্কটল্যান্ড। এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে নামবে ওমান ও জিম্বাবুয়ে। দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কানাডার বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
ফুটবল
ফুটবলপ্রেমীদের জন্যও থাকছে ইউরোপ ও এশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজন। স্প্যানিশ লা লিগায় রাত ২টায় ভিয়ারিয়াল খেলবে এসপানিওলের বিপক্ষে। ইতালিয়ান সিরি ‘এ’-তে রাত ১টা ৪৫ মিনিটে মাঠে নামবে এএস রোমা ও ক্যালিয়ারি। এছাড়া, এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট-এর এক রোমাঞ্চকর ম্যাচে রাত ১০টায় শাবাব আল আহলির মুখোমুখি হবে আল হিলাল।
রিপোর্টারের নাম 

























