ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ইরান বিষয়ক আলোচকদের মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী পরিদর্শন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আরব সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিষয়ক প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনার মধ্যেই এই পরিদর্শন অনুষ্ঠিত হলো। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, দুই শীর্ষ কর্মকর্তা পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ও এর স্ট্রাইক গ্রুপ ঘুরে দেখেন।

পরিদর্শনের পর স্টিভ উইটকফ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, এই বিমানবাহী রণতরী ও তার স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির বার্তাকে সমুন্নত রাখছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হবে বলে তিনি আশাবাদী। তবে একই সঙ্গে তিনি যেকোনো সম্ভাব্য মার্কিন সামরিক হামলার বিরুদ্ধে সতর্কবার্তাও দেন।

এর আগে গত শুক্রবার ওমানের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনাকে আরাকচি ‘ভালো সূচনা’ হিসেবে উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্পও আলোচনাকে ‘খুবই ভালো’ বলে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের হুমকি বাড়ার পর চলতি বছরের জানুয়ারিতে ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে পৌঁছায়।

গত শুক্রবারের আলোচনা ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে নতুন দফার সংলাপের সূচনা। এর আগে গত বছর ইসরাইলের ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলার পর এই আলোচনা প্রক্রিয়া ভেঙে পড়ে, যার জেরে টানা ১২ দিন সংঘর্ষ চলে। ওই সংঘাতে মার্কিন যুদ্ধবিমানও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে জানানো হয়।

এসআর

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ভাঙা সড়কে বাঁশের সাঁকো: পাঁচ গ্রামের মানুষের চরম ভোগান্তি

ইরান বিষয়ক আলোচকদের মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী পরিদর্শন

আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬