মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি বোর্ডে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইতালির সংবিধানে বিদ্যমান কিছু বাধ্যবাধকতার কারণে এই বোর্ডে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না।
পররাষ্ট্রমন্ত্রী তাজানি বার্তা সংস্থা এএনএসএকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইতালির সংবিধান এবং ‘বোর্ড অফ পিস’-এর সনদের মধ্যে কিছু আইনগত বিরোধ রয়েছে, যা উপেক্ষা করা সম্ভব নয়। এই সাংবিধানিক সীমাবদ্ধতার কারণেই ইতালি এই শান্তি উদ্যোগে সরাসরি যুক্ত হতে পারছে না।
তবে, ইতালি শান্তি প্রতিষ্ঠা এবং এ বিষয়ক সকল আলোচনা ও উদ্যোগে সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকবে বলে তিনি উল্লেখ করেন। দেশটির সরকার আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।
রিপোর্টারের নাম 

























