যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রকাশক উইল লুইস পদত্যাগ করেছেন। সম্প্রতি তিন শতাধিক কর্মী ছাঁটাইয়ের ঘটনা এবং তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের সার্বিক কর্মদক্ষতা নিয়ে তীব্র সমালোচনার মুখে তিনি এই সিদ্ধান্ত নিলেন।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জেফ বেজোসের মালিকানাধীন এই সংবাদপত্রটিতে লুইসের দুই বছরের কর্মকালে ব্যাপক পরিবর্তন আসে, তবে তা সবসময় ইতিবাচক ছিল না। বিশেষ করে সাম্প্রতিক সময়ে গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এই পদত্যাগের মাধ্যমে তার বিতর্কিত মেয়াদের অবসান ঘটল।
লুইসের স্থলাভিষিক্ত হবেন জেফ ডি’অনোফ্রিয়ো। তিনি আপাতত ভারপ্রাপ্ত প্রকাশকের দায়িত্ব পালন করবেন। ওয়াশিংটন পোস্টের এই শীর্ষ পদে রদবদল এমন এক সময়ে ঘটলো যখন প্রতিষ্ঠানটি ডিজিটাল যুগে নিজেদের মানিয়ে নিতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সংগ্রাম করছে।
রিপোর্টারের নাম 

























