ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে ফিলিস্তিনিদের বিতাড়ন ট্রাম্পের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনিদের ইসরাইলে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন। প্রাইভেট বিমানে করে তাদের ইসরাইলে পাঠানো হয়। বেন গুরিয়ন বিমানবন্দরে যাওয়ার পথে বিমানটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, আয়ারল্যান্ড ও বুলগেরিয়ায় জ্বালানি নেয়। এই ফ্লাইটের প্রতিঘণ্টায় ব্যয় প্রায় ২৬ হাজার ডলার। ইসরাইল থেকে তাদের ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে সড়কের পাশে ফেলে আসা হয়।

প্লাস ৯৭২ ম্যাগাজিনের সহযোগিতায় দ্য গার্ডিয়ান এ সপ্তাহে এই প্রতিবেদন প্রকাশ করে। এর আগে এ বিষয়ে প্রথম প্রতিবেদন করে মিন্টপ্রেস। গত ২১ জানুয়ারি প্রথম ফ্লাইটে আট ফিলিস্তিনিকে অ্যারিজোনা থেকে তেল আবিবে পাঠানো হয়। আর দ্বিতীয় ফ্লাইটটি যায় গত সোমবার। তবে সেই ফ্লাইটে ঠিক কতজনকে পাঠানো হয়েছে, সেটি স্পষ্ট নয়। তবে বিলাসবহুল ওই বিমানে আসন মাত্র ১৬টি। ট্রাম্প প্রশাসন কাউকে নির্বাসন বা বিতাড়নের সময় সাধারণত বাণিজ্যিক বিমান ব্যবহার করলেও এ ক্ষেত্রে ব্যতিক্রম করেছে।

বিজ্ঞাপন
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ভাঙা সড়কে বাঁশের সাঁকো: পাঁচ গ্রামের মানুষের চরম ভোগান্তি

যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে ফিলিস্তিনিদের বিতাড়ন ট্রাম্পের

আপডেট সময় : ১১:০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬