ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বিসিবি সভাপতি ও পরিচালকের ভাইরাল ছবি: আসল ঘটনা জানালেন খালেদ মাসুদ পাইলট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক এম নাজমুল ইসলামের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রেসিডেন্স বক্সে ধারণ করা সেই ছবিতে দেখা যায়, ফারুক আহমেদ আঙুল উঁচিয়ে নাজমুল ইসলামের উদ্দেশে কিছু বলছেন। নেটিজেনদের একাংশ বিষয়টিকে উত্তপ্ত বাক্যবিনিময় হিসেবে দেখলেও, এবার সেই ছবির নেপথ্য ঘটনা পরিষ্কার করেছেন সেখানে উপস্থিত থাকা সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট।

ঘটনাটি বিপিএল চলাকালীন সময়ের। ভাইরাল হওয়া ওই ছবিতে ফারুক আহমেদ ও নাজমুল ইসলামের সঙ্গে খালেদ মাসুদ পাইলটকেও দেখা গিয়েছিল। বোর্ডের অভ্যন্তরীণ সম্পর্কের টানাপোড়েন নিয়ে যখন চারদিকে নানা গুঞ্জন চলছে, ঠিক তখনই এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়।

এই বিভ্রান্তি দূর করতে নিজের ব্যাখ্যা তুলে ধরেছেন খালেদ মাসুদ পাইলট। তিনি জানান, ছবিতে যে দৃশ্যটি দেখা যাচ্ছে, বাস্তবে পরিস্থিতি মোটেও তেমন ছিল না। পাইলট বলেন, “আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হতে দেখেছেন। যেখানে আমি, বোর্ড সভাপতি ফারুক ভাই এবং নাজমুল ভাই বসে কথা বলছিলাম। ছবি দেখে মনে হতে পারে নাজমুল ভাইকে কঠোর ভাষায় কিছু বলা হচ্ছে, কিন্তু বিষয়টি একেবারেই তেমন ছিল না।”

আসল আলোচনার বিষয়বস্তু জানিয়ে তিনি আরও বলেন, “ফারুক ভাই আসার পর আমরা মূলত রংপুরের ক্রিকেট মাঠের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম। আগের দিন আমরা রংপুরে গিয়েছিলাম, সেখানকার মাঠের উন্নয়ন এবং নতুন ক্রিকেটার তৈরির সম্ভাবনা নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল। সেখানে কোনো নেতিবাচক আলোচনা বা তিক্ততা তৈরি হয়নি।”

ছবির ভুল ব্যাখ্যার বিষয়ে সতর্ক করে সাবেক এই অধিনায়ক বলেন, “দুজনই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। সেখানে কোনো ধরনের কুরুচিপূর্ণ বাক্য বিনিময় বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্রেফ ক্রিকেটীয় অবকাঠামোর উন্নয়ন নিয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ করছিলাম। কিন্তু স্থিরচিত্রের অ্যাঙ্গেলের কারণে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ তৈরি হয়েছে। আমি নিশ্চিত করতে চাই, এটি কোনো নেতিবাচক খবর নয়। আশা করি, কেউ এই ঘটনাকে ভুলভাবে দেখবেন না।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন, রোহিঙ্গা ও বিনিয়োগ: জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

বিসিবি সভাপতি ও পরিচালকের ভাইরাল ছবি: আসল ঘটনা জানালেন খালেদ মাসুদ পাইলট

আপডেট সময় : ১০:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬