ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

টাঙ্গাইল-৭ আসনে ১২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা, নিচ্ছি সর্বোচ্চ নিরাপত্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে এসব কেন্দ্রে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মির্জাপুর পৌরসভা এবং ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গের ভোটার এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানকারীগণও অন্তর্ভুক্ত।

আসন্ন নির্বাচনে টাঙ্গাইল-০৭ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ এবনে আবুল হোসেন এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি থেকে হাতি প্রতীকে তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আশা প্রকাশ করেন যে, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ অধিবেশন: অতিথিদের প্রবেশ ও পার্কিং ব্যবস্থাপনায় ডিএমপির নির্দেশনা

টাঙ্গাইল-৭ আসনে ১২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা, নিচ্ছি সর্বোচ্চ নিরাপত্তা

আপডেট সময় : ০৮:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬