ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গণতন্ত্র ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে বিএনপির অঙ্গীকার: তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি। তিনি জানান, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে একটি বাসযোগ্য ও সুরক্ষিত আবাসভূমিতে পরিণত করতে দলটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের এই স্বপ্ন পূরণের রূপরেখা নিয়েই তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা করেছিলেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, বিএনপি যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তা দেশের চার কোটিরও বেশি তরুণ প্রজন্ম, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং কোটি কোটি কৃষক-শ্রমিকসহ সকল স্তরের মানুষের জীবনমান উন্নয়নে নিবেদিত। দেশের অভ্যন্তরে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি খাতভিত্তিক সুচিন্তিত কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

গণতন্ত্র ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে বিএনপির অঙ্গীকার: তারেক রহমান

আপডেট সময় : ০৪:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬